২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে অবাধে বিক্রি হচ্ছে ভেজাল সার ও কীটনাশক

কিশোরগঞ্জের বিভিন্ন হাটবাজারে অবাধে বিক্রি হচ্ছে ভেজাল সার ও কীটনাশক। এতে ভূমির উর্বরতা হ্রাসসহ ফসলের ব্যাপক ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2005, 09:48 AM

Updated : 26 Apr 2022, 06:06 PM

কতিপয় অসৎ ব্যবসায়ী টিএসপি সারের নাম করে ৪ থেকে ৫ টাকা কেজি দরে জৈব সার বিক্রি করছে। এমনকি পটাশের নামে বিক্রি করছে পাথরের গুঁড়া। কম দামে প্রলুব্ধ হয়ে কৃষকেরা এ সব ভেজাল সার ও কীটনাশক ক্রয় করছে।

জাশোদল গ্রামের কয়েকজন কৃষক বুধবার এসব জৈবসারের নমুনা নিয়ে জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার কাছে যান। কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক এমএ বাতেন উপজেলা কর্মকর্তা মাজহারুল হককে এ ব্যাপারে তদন্তের নির্দেশ দেন।

মাজহারুল হক জানান, ৭৩ প্রকারের সার বিক্রির অনুমোদন থাকায় কোনটা আসল কোনটা নকল তা সনাক্ত করা খুব কঠিন হয়ে পড়েছে।