বোমাবাজ ও তাদের গডফাদারদের নাম প্রকাশ করুন: গণফোরাম
গণফোরাম নেতৃবৃন্দ বুধবার এক সভায় বোমা হামলাকারী এবং তাদের গডফাদারদের নাম প্রকাশের জন্যে সরকারের প্রতি দাবি জানিয়েছেন।
দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় দেশব্যাপী নৈরাজ্য এবং জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যবৃদ্ধির কারণে সৃষ্ট দুভোর্গের সমালোচনা ও প্রতিবাদ জানানো হয়।
সভায় বলা হয়, দেশব্যাপী চাঁদাবাজি ও হত্যা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং মৌলবাদের উত্থান জাতি ও সংবিধানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র।
সভায় বোমাবাজ ও গডফাদারদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
গণফোরাম নেতা শাসসুদ্দোহার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে কমান্ডার আব্দুর রউফ (অব.), মফিজুল ইসলাম খান কামাল, ড. এমএ হাকিম, অ্যাডভোকেট এসএম আলতাফ হোসেন, ইঞ্জিনিয়ার আবুল কাশেম, মোস্তফা মহসিন মন্টু অ্যাডভোকেট এসএমএ সবুর, অ্যাডভোকেট সগীর আনোয়ার এবং ড. মো. মিজানুর রহমান।
