বৃহস্পতিবার টিআইবি’র করাপশন ডেটাবেজ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হবে
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর ‘করাপশন ডেটাবেজ ২০০৪- এর রিপোর্ট বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করা হবে।
টিআইবি’র একটি সূত্র জানায়, বিগত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে ১৮টি জাতীয় ও ৭টি আঞ্চলিক দৈনিক সংবাদপত্রে প্রকাশিত দুর্নীতি সংক্রান্ত সংবাদ অভিবীক্ষণ করে এ গবেষণা প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।
গবেষণায় সংবাদপত্রে প্রকাশিত রিপোর্টের আলোকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাতসমূহ, দুর্নীতির ধরণ, কারণ ও প্রভাব, দুর্নীতিগ্রস্ত এলাকা, দুর্নীতি কর্মকর্তা-কর্মচারিদের শ্রেণী বিশ্লেষণ, আর্থিক ক্ষতির পরিমাণ নির্ণয় এবং দুর্নীতির বিরুদ্ধে গৃহীত ব্যবস্থাসহ বিভিন্ন দিক বিশ্লেষণ করা হয়েছে বলে টিআইবি সূত্র জানিয়েছে।
