২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার দলীয় জোট অটুট রেখে যারা আবার ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেছে তারা বোকার স্বর্গে বাস করছে: চরমোনাই পীর

বর্তমান সরকারের শত ব্যর্থতা সত্ত্বেও চার দলীয় জোটকে অটুট রেখে যারা পূনরায় ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেন তারা আসলেই বোকার স্বর্গে বসবাস করছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2005, 07:28 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

মঙ্গলবার ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের (আইসিএম) আমীর চরমোনাই পীর মাওলানা সৈয়দ মোহাম্মদ ফজলুল করীম এক জনসভায় এ কথা বলেন।

আইসিএম’র নারায়ণগঞ্জের ফতুল্লা থানার উদ্যোগে স্থানীয় ধর্মগঞ্জ চটলার মাঠে আয়োজিত এক জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন। সভায় সভাপতিত্ব করেন শাখার সভাপতি মো. নূরুল ইসলাম।

চরমোনাই পীর আরও বলেন, দেশবাসী অকৃতজ্ঞ সরকারকে সমোচিত জবাব দিবে এটাই স্বাভাবিক।

তিনি বলেন, ইসলামের বিরুদ্ধে আবস্থানকেও যারা নিরবে সহ্য করে পূনরায় ক্ষমতায় যাবার স্বপ্ন দেখেন তারা আসলেই বোকার স্বর্গে বসবাস করছে।

তিনি বলেন, যখনই ইসলামী শক্তির আন্দোলন বেগবান হয়েছে তখনই নানাভাবে আন্দোলনকে স্তিমিত করতে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে।