২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সিগঞ্জে কষ্টিপাথরের বৌদ্ধ মূর্তি উদ্ধার

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা সোমবার রাতে মুন্সিগঞ্জ থেকে প্রত্নতাত্বিক নিদর্শন পাচারকারী একটি সংঘবদ্ধ গ্রুপের দুই সদস্যকে আটক করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2005, 07:00 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

মঙ্গলবার র‌্যাব সূত্র জানায়, আটককালে ওই দুজনের কাছ থেকে একটি কালো কষ্টিপাথরের বৌদ্ধ মূর্তি উদ্ধার করা হয়।

মূর্তিটির ওজন প্রায় ৫ কেজি যার আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।

আটককৃতদের নাম আনোয়ার হোসেন (৫৫) এবং আলতাফ হোসেন (২৫)।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের গোয়েন্দা বাহিনী মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার আকবর আলীর বাড়িতে অভিযান চালিয়ে এই মূর্তি উদ্ধার করে।

এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।