২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ক্রসফায়ারে ২ চরমপন্থী সন্ত্রাসী নিহত

বরিশালের উজিরপুরের উত্তর মোড়াকাঠি গ্রামে বুধবার ভোরে র‌্যাবের ক্রসফায়ারে দুই চরমপন্থী সন্ত্রাসী নিহত হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2005, 08:39 AM

Updated : 26 Apr 2022, 06:06 PM

নিহতরা হল-জিয়া গ্রুপের নেতা রুহুল আমিন ও গোলাম দস্তগির ফরিদ।

র‌্যাব জানায়, ঢাকা র‌্যাব-১০-এর একটি দল ১২ সেপ্টেম্বর রাতে রুহুল আমিনকে বরিশালের উজিরপুরের মুণ্ডুপাশা ও ফরিদকে বাবুগঞ্জের মহিষখোলা গ্রাম থেকে গ্রেফতার করে।

তাদের স্বীকারোক্তি অনুযায়ী র‌্যাব বুধবার ভোর সাড়ে ৪টার দিকে অস্ত্র উদ্ধারের জন্য মোড়াকাঠি গ্রামে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা র‌্যাবের ওপর গুলি চালায়।

র‌্যাবও পাল্টা গুলি চালায়।

উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের এক পর্যায়ে রুহুল আমিন ও ফরিদ ঘটনাস্থলেই ক্রসফায়ারে নিহত হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি রিভলবার, একটি বন্দুক, চার রাউণ্ড গুলি উদ্ধার করেছে।

র‌্যাব আরও জানায়, এদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণ ও ঢাকায় ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।