বোমা হামলায় জড়িত সন্দেহে নারায়ণগঞ্জে তিন জঙ্গি গ্রেফতার
দেশজুড়ে ১৭ আগস্ট বিস্ফোরণকালে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে বোমা হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফতুল্লা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তিন জঙ্গিকে গ্রেফতার করেছে।
সোমবার গভীর রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পঞ্চবটির শাসনগাঁও এলাকার বিল্লাল মিয়ার মেস থেকে সাজু মিয়া (২৫), রফিকুল ইসলাম এবং মেহেদী হাসান (২৫)কে গ্রেফতার করা হয়। এসময় পুলিশ তাদের কাছ থেকে জেএমবি’র বেশ কিছু বইপত্র, লিফলেট এবং অন্যান্য কাগজপত্র উদ্ধার করে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্যে রিমান্ড চেয়ে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।
