২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী ভার্সিটিতে ভাংচুরের ঘটনায় তদন্ত কমিটি, মঙ্গলবার ধর্মঘট

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত গনিত বিভাগে ভাংচুরের ঘটনায় কর্তৃপক্ষ সাত সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2005, 08:45 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

এদিকে গ্রেফতারকৃত চার ছাত্রর নিঃশর্ত মুক্তির দাবিতে ছাত্রলীগ ও গ্রগতিশীল ছাত্র জোট মঙ্গলবার ধর্মঘট ডেকেছে।

শ্রেণী কক্ষ, কম্পিউটার ল্যাব, সেমিনার কক্ষ, শিক্ষকদের নিজস্ব কক্ষ ও অফিস কক্ষের দাবিতে ফলিত গনিত বিভাগের ছাত্র ছাত্রীরা কয়েক মাস ধরে আন্দোলন করছে। এর ধারবাহিকতায় রোববার শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে দ্বিতীয় বিজ্ঞান ভবনে এসে ফলিত গনিত বিভাগে ব্যাপক ভাংচুর করে। এতে তিন শিক্ষক আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে চার ছাত্রকে গ্রেফতার করে।

প্রগতিশীল ছাত্র জোটের অভিযোগ, ভাংচুরের ঘটনা ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীরা ঘটিয়েছে।