২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরও ৬ সন্দেহভাজন জেএমবি সদস্য গ্রেপ্তার

দেশের বিভিন্ন স্থান থেকে রোববার নিষিদ্ধ সংগঠন জামা’আতুল মুজাহিদীনের আরও ছয়জন সন্দেহভাজন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2005, 09:53 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

এদের মধ্যে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে তিন জন, রাঙ্গামাটি থেকে দুই এবং ফরিদপুর থেকে একজন।

বিডিনিউজ নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, জেএমবি সদস্য সন্দেহে জেলার আড়াইহাজার থানা এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলো জয়নাল (২৫), বাতেন, ৫২) এবং হজরত আলী (৫৪)।

এদিকে শনিবার জঙ্গি সন্দেহে রাঙ্গামাটি জেলা থেকে আটক তিনজনের মধ্যে দুজনকে রোববার গ্রেপ্তার দেখানো হয়েছে। এরা হলো রুহুল আমীন (৩৭) এবং ওবায়দুর রহমান খায়ের (২২)।

পুলিশ জানায়, এদের বিরুদ্ধে ১৭ আগস্ট বোমা হামলায় জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।

ফরিদপুরে জঙ্গি সন্দেহে আটক করা হয়েছে চরভদ্রাসন কলেজের এক ছাত্রকে। তার নাম আবু জাফর।