২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলতি সংসদ অধিবেশনের ২য় দিনে ৮টি বিল উত্থাপিত

চলতি ৮ম জাতীয় সংসদের ১৮তম অধিবেশনের দ্বিতীয় দিন রোববার রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, স্পিকার, ডেপুটি স্পিকার, বিচারপতি, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সাংসদদের পারিতোষিক বৃদ্ধিসহ আটটি বিল উত্থাপিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2005, 09:46 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

এর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিল ও চেক জালিয়াতি রোধে ‘দি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস বিল’ রয়েছে।

স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

চলতি বছরের শুরু থেকেই সংসদ অধিবেশনে কোরাম সংকট থাকলেও নবনির্বাচিত মহিলা সাংসদদের উপস্থিতি এবারের অধিবেশনে ওই সংকট দূর করেছে।

চলতি বছরে রোববারই প্রথম বারের মতো সভাপতিমন্ডলীর সদস্যদের মধ্য থেকে একজনকে দিয়ে কিছু সময়ের জন্যে বৈঠক চালানো হয়। সভাপতিমন্ডলীর সদস্য শামসুল আলম প্রামাণিক বেশ কিছু সময় বৈঠক পরিচালনা করেন।

সংসদের বৈঠক সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত মুলতবি করা হয়েছে।