কুমিল্লায় ১৫টি ইসলামী সংগঠনের ব্যাংক হিসাব তলব
কুমিল্লায় ১৭ আগস্ট আদালত ও প্রেসক্লাবসহ বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণের ঘটনায় পুলিশ প্রশাসনের গঠিত তদন্ত কমিটি ১৫টি ইসলামী সংগঠনের নামে কুমিল্লার সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোর কাছে ব্যাংক হিসাব তলব করেছে।
পুলিশের একটি সূত্র জানায়, জামা’আতুল মুজাহিদীন, জাগ্রত মুসলিম জনতা, আহলে হাদীস যুব সংঘসহ ১৫টি ইসলামী সংগঠনের নামে কুমিল্লার সরকারি-বেসরকারি ব্যাংকগুলোর ব্যাংক হিসাব তলব করা হয়েছে।
সূত্র জানায়, জামা’আতুল মুজাহিদীন, জাগ্রত মুসলিম জনতা, আহলে হাদীস যুব সংঘসহ ১৫টি ইসলামী সংগঠনের নামে জেলার ১৬টি উপজেলার রাষ্ট্রায়াত্ত এবং বেসরকারি ব্যাংখগুলোতে কোনও ব্যাংক হিসাব আছে কিনা এবং বিদ্যমান ব্যাংক হিসাব বিবরণী জানতে চেয়ে গঠিত তদন্ত কমিটির পক্ষ থেকে কয়েকদিন আগে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে।
