যৌনকর্মী হিসেবে কাজ করতে রাজি না হওয়ায় তরুণী খুন
নিষিদ্ধ পল্লীতে যৌনকর্মী হিসেবে কাজ করতে রাজি না হওয়ায় টাঙ্গাইলে সর্দারনীর হাতে নৃশংসভাবে খুন হয়েছে এক মুন্নি (১৬)।
এদিকে, পুলিশ ঘটনাকে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে যৌনকর্মীরা।
রোববার শহরের কান্দারপাড়া নিষিদ্ধ পল্লীতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সতের দিন আগে ঢাকার সেলিম নামের এক দালালের কাছ থেকে সর্দারনী সাহিদা ২০ হাজার টাকা দিয়ে মুন্নীকে কিনে যৌনকর্মী হিসেবে ব্যবহারের চেষ্টা করে। কিন্তু ম্ন্নুী রাজি না হওয়ায় তাকে বেদম প্রহার করা হয়। রোববার আবারো তাকে প্রহার করা হলে সে মারাত্মক আহত হয়। পরে জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে টাঙ্গাইল থানার ওসির সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ম্ন্নুী খুন হয়েছে না স্বাভাবিক মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে। তবে যৌনকর্মীরা জানিয়েছে পুলিশ সর্দারনীর কাছ থেকে টাকা নিয়ে ঘটনাকে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করছে।
