২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৮ বাংলাভাষী ভারতীয়কে পুশব্যাক করেছে বিডিআর

পঞ্চগড় সীমান্ত দিয়ে বিএসএফের পুশইনকৃত ৩ শিশুসহ ৮ বাংলাভাষী ভারতীয় নাগরিককে বিডিআর পুশব্যাক করেছে। রোববার ভোররাতে তাদেরকে ভারতে পুশব্যাক করা হয়।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2005, 09:25 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

এ ৮ বাংলাভাষিকে শনিবার ভোরে ভারতের ১০৩ ব্যাটালিয়নের অধীন যাত্রবাড়ী বিএসএফ সদস্যরা জেলার তেঁতুলিয়া উপজেলার লালগাছ সীমান্তের মেইন পিলার ৭৩৭এর ৭ সাব পিলার সংলগ্ন এলাকা দিয়ে পুশইন করায়। তারা স্থানীয় সামসুল হক মাস্টারের বাড়িতে সকালে নাস্তা করার পর রিকশা-ভ্যানে করে পঞ্চগড় শহরে আসলে পুলিশ তাদের আটক করে।

পঞ্চগড় ২২ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল কাজী হালিমুর রশীদ তাদেরকে পুশব্যাক করার কথা স্বীকার করেছেন। তবে পঞ্চগড়ের কোন সীমান্ত দিয়ে তাদেরকে পুশব্যাক করা হয়েছে তা তিনি জানাতে অপারগতা প্রকাশ করেন।