রাঙ্গামাটিতে গ্রেফতারকৃত দুজন জঙ্গি প্রশিক্ষণে জড়িত
পার্বত্য জেলা রাঙ্গামাটিতে গ্রেফতারকৃতদের মধ্যে দুজন সন্দেহভাজন ইসলামী জঙ্গি আহলে হাদিসের সঙ্গে জড়িত বলে পুলিশ নিশ্চিত প্রমান পেয়েছে। তারা খাগড়াছড়ির জঙ্গি প্রশিক্ষণের সঙ্গেও জড়িত।
পুলিশ জানায়, জেলার বরকল উপজেলার ভূষনছড়া বাজার থেকে শনিবার আটককৃত তিনজনের মধ্যে দুজনকে রোববার গ্রেফতার দেখানো হয়েছে। এরা হচ্ছে, রুহুল আমীন(৩৭) ও ওবায়দুর রহমান খায়ের (২২) ওরফে আবুল খায়ের।
জানা যায়, ওই দুজনের সঙ্গে খাগড়াছড়ির দীঘিনালার চোংড়াছড়ি থেকে ইতিপূর্বে গ্রেফতারকৃত জেএমবি সদস্য এমদাদুল মাস্টারসহ অন্যান্য গ্রেফতারকৃতদের যোগসাজেশ রয়েছে বলে প্রমান পাওয়া গেছে।
এছাড়া অপর আটককৃত দোকানী রফিকুল ইসলাম(৪২) কে গ্রেফতার না দেখালেও পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করছে।
