খুলনায় গৃহবধুর ওপর এমপি পুত্রের নির্যাতনের প্রতিবাদে মানব বন্ধন
খুলনায় গৃহবধু সেলিনা আকতারের ওপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের প্রতিবাদে রোববার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ‘আমরা খুলনাবাসী’ মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
এসময় মানববন্ধন থেকে জামায়াতের এমপি’র পুত্র শাহ মুহাম্মদ জুবায়ের নুরুল্লাহকে গ্রেফতারের দাবি তুলে ধরা হয়।
এদিকে, জাময়াত এমপি পুত্র জুবায়ের বেলা সোয়া ১১টায় মূখ্য মহানগর হাকিমের আদালতে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তার জামিন মঞ্জুর করেন। কিন্তু এ মামলার অপর আসামীরা জামিনের আবেদন করেনি এবং পুলিশ তাদেরকে গ্রেফতারও করেনি।
অন্যদিকে, নির্যাতিতা গৃহবধু সেলিমা আকতার ওরফে শাহনাজ আকতার ও তার পুত্রবধু হেলেনা দুপুর সোয়া ১২ টায় একই আদালত থেকে চুরির মামলায় জামিন ভাল করেন। এমপি পুত্র ৩ সেপ্টেম্বর এ মামলা দায়ের করে।
