২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবসর গ্রহণ কিংবা চুক্তির মেয়াদ শেষ হওয়ার এক বছর পর পর্যন্ত কর্মকর্তারা এসিআর-এ প্রতিস্বাক্ষর করতে পারবেন

কর্মকর্তারা অবসর গ্রহণ কিংবা চুক্তির মেয়াদ শেষ হওয়ার এক বছর পর পর্যন্ত বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর)-এ প্রতিস্বাক্ষর করতে পারবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2005, 06:46 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

সংস্থাপন সচিব এএসএম আবদুল হালিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সম্প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রতিস্বাক্ষরকারী কর্মকর্তার অবসর গ্রহণ এবং চুক্তিভিক্তিক কর্মকর্তার চুক্তির মেয়াদ শেষ হওয়ায় কর্মকর্তা-কর্মচারিদের এসিআর-এ তাদের প্রতিস্বাক্ষর বা অনুস্বাক্ষর নেয়া সম্ভব হয় না।

ফলে এসিআর জালিয়াতিসহ বিভিন্ন ধরনের সমস্যা হয়।

বিষয়টি পর্যালোচনা করে সরকার এ মর্মে সিদ্ধান্ত নিয়েছে, ওই কর্মকর্তারা অবসর গ্রহণ বা চুক্তির মেয়াদ শেষ হওয়ার এক বছর কাল পর্যন্ত বার্ষিক গোপনীয় প্রতিবেদনে স্বাক্ষর করতে পারবেন।

এর আগে প্রতিস্বাক্ষরকারী কর্মকর্তাগণকে অবসরে যাওয়ার পর বিভিন্ন সময় প্রয়োজনে পেছনের তারিখ দিয়ে এসিআরে স্বাক্ষর করতে হত।