২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইকেএনএম’র আমীর সংগঠনের তহবিল আত্মসাৎ করছে: নূরানী

আন্তর্জাতিক খতমে নব্যুয়ত (আইকেএনএম)’র বহিষ্কৃত নায়েব-ই-আমীর মুফতি নূর হোসেন নূরানী সংগঠনের আমীর মাওলানা মাহমুদুল হাসান মমতাজির বিরুদ্ধে তহবিল আত্মসাতের অভিযোগ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2005, 10:23 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

শনিবার বিডিনিউজ-এর সাথে আলাপকালে মুফতি নূরানী বলেন, মাওলানা মমতাজি সংগঠনের ১৪ লাখ টাকার তহবিল আত্মসাৎ করেছেন। এর কোনও সন্তোষজনক হিসাব তিনি দিতে পারেননি।

তিনি বলেন, পাঁচটি ঘেরাও কর্মসূচিতে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা ব্যয় হয়েছে। বাকি টাকা কোথায় গেল?

তিনি আরও বলেন, মক্কা শরীফে আইকেএনএম’র আন্তর্জাতিক আমীরের কাছে পাঠানোর জন্যে তিনি তহবিল আত্মসাৎসহ মমতাজির দুর্নীতির প্রতিবেদন প্রস্তুত করছেন।

এ ব্যাপারে মাওলানা মমতাজির সাথে যোগাযোগ করা হলে তিনি আইকেএনএম থেকে বহিষ্কারের ছয়মাস পর এ ধরনের প্রশ্ন উত্থাপনের জন্যে নূরানীর বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন।