২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনজিও’র টাকা ছিনতাইয়ে গ্রেপ্তারকৃত ৩ মাদ্রাসা ছাত্র জেএমবির সদস্য

টাঙ্গাইলে এনজিও’র টাকা ছিনতাই করার সময় গ্রেপ্তারকৃত ৩ মাদ্রাসা ছাত্র জানিয়েছে, তারা জেএমবির সদস্য।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2005, 09:50 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

জেহাদি আদর্শে উজ্জীবীত হয়ে তারা ছিনতাই করতে গিয়েছিল।

রিমান্ডে জিজ্ঞসাবাদ চলাকালে গ্রেপ্তারকৃতরা এ কথা জানায়। পাঁচদিনের রিমান্ড শেষে শনিবার তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত শামিম (২০), আসাদুল ইসলাম আজাদ (২২) এবং ওবায়দুল্লাহ (৪৪) জিজ্ঞাসাবাদকালে পুলিশকে আরও জানিয়েছে, এনজিও’রা বিদেশি টাকায় সুদের ব্যবসা করে। সুতরাং তাদের টাকা ছিনতাই করে জেহাদি কাছে ব্যবহার করা জায়েজ। এই আদর্শে উজ্জীবীত হয়ে তারা বেসকারি উন্নয়ন সংস্থা বুরো-টাঙ্গাইল এর টাকা ছিনতাই করতে গিয়েছিল।

পুলিশ জানায়, গত ৪ সেপ্টেম্বর রাতে রসুলপুর ইউনিয়নে ব্যুরো টাঙ্গাইল’র কাদের নামে একজন মাঠকর্মীর কাছ থেকে ৯ হাজার ৫১ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্ঠা করে। এসময় তার চিৎকারে আশেপাশের লোকজন এসে তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়।