আখাউড়ায় বিডিআর-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত ,ত্রিপুরায় নিহত ৪ বাংলাদেশীর লাশ ফেরত দেয়নি বিএসএফ
ব্রাহ্মণবাড়িযার আখাউড়া সীমান্ত সংলগ্ন ত্রিপুরা রাজ্যে ৪ জন বংলাদেশীকে কুপিয়ে হত্যার ঘটনায় শনিবার সকাল ১০টায় আখাউড়া আইসিপিতে বিডিআর-বিএসএফের মধ্যে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
কুড়ি মিনিট স্থায়ী এ বৈঠকে বিডিআর ৪ বাংলাদেশী হত্যার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে। বৈঠকে বিএসএফ বিডিআরের কাছে নিহত হিরাপুর গ্রামের মোজাম্মেল (৩৫) কালিকাপুর গ্রামের আলম (৩২) হিরাপুর গ্র্যমের রাজ্জাক (৩১) এর ছবি ও ঠিকানা চেয়েছে। ছবি ও ঠিকানা পাবার পর লাশ ফেরত দেয়া হবে বলে বিএসএফ জানিয়েছে। তবে নিহত ৪ জনের মধ্যে এক জন ভারতীয় বলে জানা গেছে।
পতাকা বৈঠকে বিডিআরের পক্ষে নেতৃত্ব দেন ফকিরমোড়ার কোম্পানী কমান্ডার সুবেদার মফিজ ও বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন লংকামোড়ার এসিসটেন্ট কমাডেন্ট এস কে শর্মা। এদিকে নিহতদের আত্মীয় স্বজনরা লাশ ফেরত পেতে বিডিআরের কাছে বার বার ধর্না দিচ্ছে।
আখাউড়ার কালিকাপুর সীমান্তে গত শুক্রবার সকালে ৪ জন বাংলদেশী বিএসএফের হাতে র্ধা পড়লে বিএসএফ সদস্যরা তাদের স্থানীয় ভারতীয় জনতার হাতে তুলে দেয়। জনতার গনপিটুনি ও ধারালো দায়ের কুপে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
হিরাপুর গ্রামের নিহত মোজাম্মেলকে বিএসএফ সদস্যরা সীমান্তের কূখ্যাত সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে তাকে ধরে দিতে পারলে ৫০ হাজার রুপি পুরস্কার ঘোষণা করেছিল। সাম্প্রতিককালে আখাউড়ার হিরাপুর সীমান্তে বিডিআর বিএসএফের সংঘর্ষের ঘটনার পর থেকে সীমান্তে রেড এলার্ট জারি ছিল। এ ঘটনার পর থেকে সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।
