চট্টগ্রামে ক্রসফায়ারে আন্তঃজেলা ডাকাত সর্দার নিহত
চট্টগ্রামে র্যাবের ক্রসফায়ারে আন্তঃজেলা ডাকাত সর্দার নিহত হয়েছে। শনিবার ভোরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, জেলার বোয়ালখালী থানার শাকপুরা ইউনিয়নের ধীরেন্দ্র চন্দ্র লাল চৌধুরী রোডে শনিবার ভোরে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার বদিউল আলম ওরফে বদি ডাকাত নিহত হয়।
র্যাব ঘটনাস্থল থেকে দেশে তৈরি তিনটি এসবিবিএল বন্দুক, চারটি এলজি এবং বন্দুকের ১১রাউন্ড ১১ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে।
র্যাব জানায়, বদির বিরুদ্ধে তিনটি হত্যা ও পাঁচটি ডাকাতিসহ কমপক্ষে নয়টি মামলা রয়েছে।
এর আগে র্যাব সদস্যরা বদি ডাকাতকে তার তিন সহযোগীসহ চট্টগ্রাম নগরীর বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে আটক করে।
আটককৃত অন্যরা হলো-আবু তৈয়ব, ফরহাদ প্রকাশ ফরিদ এবং মোহাম্মদ আলী।
