ভৈরবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১, আহত ২
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বৈদ্যুতিক তারে জড়িয়ে একজন নিহত এবং দুজন আহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম ফরিদ মিয়া (৩৫) এবং আহতরা হলেন সোহরাব মিয়া (৩০) এবং সাদেক মিয়া (৩৬)। আহতদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, আগানগর ইউনিয়নের উমানাথপুর গ্রামে বিদ্যুতের তারের সঙ্গে যুক্ত একটি তারে কাপড় শুকাতে গিয়ে ফরিদ মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে বাঁচাতে গিয়ে অপর দু’জন আহত হন।
