২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১২

সিরাজগঞ্জে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং কমপক্ষে ১২ জন আহত হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2005, 01:32 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

আহতদের মধ্যে পাঁচজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার ভোর ৫টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নওঁগাগামী একটি বাস (ঢাকা-চ-৩৯৫২) উত্তরবঙ্গ মহাসড়কের চান্দাইকোনা নামক স্থানে একটি রিকশাকে চাপা দেয়। এসময় যাত্রীবাহী বাসটিও উল্টে যায়। এতে ঘটনাস্থলেই রিক্সাচালক হেদায়েতুল ইসলাম (৪০) নিহত এবং কমপক্ষে ১২ জন যাত্রী আহত হয়।

এছাড়া বৃহস্পতিবার গভীর রাতে সিরাজগঞ্জ সড়ক ও জনপথ কার্যালয়ের সামনে বাসের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাতনামা এক পথচারী নিহত হয়েছে।