২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারা বছর ৬ হাজার কি.মি নৌপথের নাব্যতা রক্ষা করা হবে : আকবর

নৌ পরিবহন মন্ত্রী লে. কর্নেল আকবর হোসেন (অব.) বলেছেন, নৌ চলাচল নির্বিঘ্ন এবং পানি প্রবাহ নিশ্চিত করতে দেশের ছয় হাজার কিলোমিটার নৌপথ সারা বছর নৌযান চলাচলের উপযোগী রাখা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2005, 09:10 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত ‘নদীমাতৃক বাংলাদেশে নৌ পথের গুরুত্ব’ শীর্ষক মিট দ্য রিপোর্র্টার্স অনুষ্ঠানে নৌ পরিবহন মন্ত্রী বৃহস্পতিবার একথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের মোট ২২ হাজার কিলোমিটার নৌপথের মধ্যে বর্ষা মৌসুমে মোট ছয় হাজর কিলোমিটার নৌপথের নাব্যতা থাকে। কিন্তু শুকনো মৌসুমে নৌযান চলাচলের উপযোগী থাকে মাত্র তিন হাজার আট শ কিলোমিটার নৌপথ।

দেশের নদী পথে আট হাজারেরও বেশি নৌযান চলাচল করে বলে তিনি জানান।

লঞ্চের ভাড়া বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেহেতু ভাড়া বৃদ্ধির কথা বিবেচনা করবে বলেছে, তাই লঞ্চ মালিকদের আন্দোলনে যাওয়ার প্র্রয়োজন নেই।

মন্ত্রী বেসরকারি লঞ্চ মালিকদের লঞ্চের সাজসজ্জা বাড়ানোর জন্য কোটি কোটি টাকা ব্যয় না করে লঞ্চের নিরাপত্তা নিশ্চিত করতে মাত্র ১০ থেকে ১২ লাখ টাকা ব্যয় করার অনুরোধ জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শফিকুল করিম সাবু এবং সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন বাদশা বক্তব্য রাখেন।