২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় ব্যবসায়ী মাজিদ হত্যাকাণ্ড: ডিকনের আরও ৫ দিনের রিমান্ড

ভারতীয় ব্যবসায়ী মাজিদ আলম হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারকৃত শোয়েব সাঈদ ডিকনকে আরও পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2005, 07:41 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

ইতোপূর্বে মঞ্জুরকৃত পাঁচ দিনের রিমান্ড শেষে ডিকনকে বৃহস্পতিবার ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন করলে মহানগর হাকিম রফিকুল ইসলাম পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ডিকন শীর্ষ সন্ত্রাসী জয়ের সহযোগী হিসেবে পরিচিত।

মাজিদ আলম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয়া হয়েছে। মাজিদ আলম হত্যাকাণ্ডে ডিকন অন্যদের সঙ্গে অংশ নিয়েছে বলে ইতোমধ্যে স্বীকার করেছে।