খুলনায় বজ্রপাতে ২ জন দিনমজুর নিহত
খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরখালি কাঞ্চনগর গ্রামে বুধবার রাতে মুষলধারে বৃষ্টির সময় বজ্রপাতে নিহত হয়েছে দুই দিনমজুর।
নিহতরা হচ্ছে মৃত সাত্তার গাজীর পুত্র আব্দুস সামাদ গাজী (৪০) ও জনাব আলীর পুত্র জামাত আলী সরদার (৩০)।
সন্ধ্যা থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টি চলাকালে সামাদ গাজী ও জামাত আলী মাটি কাটার কাজ শেষ করে রাতে মাগুরখালি কাঞ্চননগরের সিদ্দিকুর রহমানের চিংড়ি ঘেরের টং ঘরে শুয়ে ছিল। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে দু’ জনের মৃত্যু ঘটে।
