স্কুলে বোমাতঙ্ক: অভিযুক্ত ছাত্রের জামিন
নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বোমা পেতে রাখার খবর দিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগে গ্রেফতার হওয়া সপ্তম শ্রেণীর বহিষ্কৃত ছাত্র জাসদুল হাসান জনিকে (১৩) বৃহস্পতিবার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাকে জামিন দেন।
বুধবার দুপুরের ওই ঘটনার পর পুলিশ শহরের ডাকবাংলো সড়কের বাসা থেকে ওই ছাত্রকে গ্রেফতার করে। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান আসামির বয়স বিবেচনায় তার জামিন দেন। এ ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক বদিয়ার রহমানের দায়ের করা মামলায় অপর তিন আসামি এখনও পলাতক রয়েছে। প্রধান শিক্ষক তার মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে ছাত্রদের কাছে চাঁদা দাবি এবং চাঁদা না পেয়ে মারপিট ও ভাংচুরেরও অভিযোগ করেন।
