২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অগ্নিদগ্ধ ছিনতাইকারি ঢাকা মেডিকেলে নিহত

রাজধানীর কারওয়ানবাজার এলাকায় গণপিটুনির ও অগ্নিদগ্ধের শিকার ছিনতাইকারি মোহাম্মদ রফিক (২৩) বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2005, 05:16 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

বুধবার সকালে এক পথাচারীকে ছিনতাই করার সময় হাতে নাতে ধরা পড়ে গণপিটুনির শিকার হয় সে।

রফিক খিলগাঁওয়ের বাসিন্দা মোহাম্মদ আলীর পুত্র। ক্রুদ্ধ জনতা তাকে কিল-ঘুষি, লাথি ও প্রহারের পর গায়ে আগুন ধরিয়ে দিয়েছিলো। পরে গুরুতর অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

হাসপাতাল সূত্র জানায়, রফিকের কোনও আত্মীয়-স্বজন তাকে হাসপাতালে দেখতে আসেনি।