২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফোর্ড কোম্পানির ৩৮ লাখ গাড়ি মেরামতের ডাক

গাড়ির ইতিহাসে এটাই সবচেয়ে বড় ধরনের বিপর্যয়। ফোর্ড মটর কোম্পানির প্রায় ৩৮ লাখ ট্রাক ও গাড়িকে মেরামতের জন্য ফেরৎ পাঠাতে বলা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2005, 02:22 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

ফোর্ড গাড়ির মালিকদের কাছ থেকে বিভিন্ন অভিযোগ পাওয়ার পর সিএনএন এ বিষয়ে এ বছরে অনুসন্ধান চালায়। পরবর্তীতে ছয়শ’ ৬০টি অভিযোগের ভিক্তিতে এ বছরেই মার্চে ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি এডমিনিস্ট্রেশন ৩৮ লাখ যানবাহনের ওপর পুনরায় অনুসন্ধান চালায়।

অনুসন্ধানে দেখা যায়, বেশির ভাগ ট্রাক ও গাড়িতে ক্রুইজ কন্ট্রোল সুইচের ত্রুটির কারণে ইঞ্জিন গরম হয়ে থাকে এবং অনেকসময় গাড়িতে আগুন ধরে যায়। ফোর্ড জানায়, তারা এসব ক্ষতিগ্রস্থ গাড়িতে গতি নিয়ন্ত্রক সুইচ ও গতি নিয়ন্ত্রক ব্যবস্থার মধ্যে প্রয়োজনীয় যন্ত্র সংযোজন করবে।