২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবিহুদ্দিন যুক্তরাজ্যে আজিজুল হক সুইডেনে বাংলাদেশের রাষ্ট্রদূত নিযুক্ত

বর্তমানে সুইডেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাবিহুদ্দিন আহমেদকে যুক্তরাজ্যে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহা-পরিচালক মোহাম্মদ আজিজুল হককে সুইডেনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2005, 09:22 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাবিহুদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্সসহ মাস্টার্স সম্পন্ন করে সেন্ট্রাল সুপারিয়র সার্ভিসে যোগ দেন। ৩২ বছরের সরকারি চাকুরি জীবনে তিনি তথ্য, স্বরাষ্ট্র, ভুমি, জ্বালানি, মৎস্য ও বস্ত্র মন্ত্রণালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত ছিলেন। সুইডেনে নিয়োগ পাওয়ার আগে তিনি হংকং-এর বাংলাদেশ কনস্যুলেটে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

অপর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিসিএস ক্যাডার ডিপ্লোম্যাট মোহাম্মদ আজিজুল হক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্সসহ মাস্টার্স সম্পন্ন করেন। পরে ফ্রান্সের প্যারিসের ইনস্টিটিউট ইন্টারন্যাশনাল ডি অ্যাডমিনস্ট্রেশন পাবলিক থেকে তিনি আন্তর্জাতিক আইন ও কূটনীতি বিষয়ে ডিপ্লোমা করেন।

উজ্জ্বল কূটনীতিক ক্যারিয়ারে আজিজুল হক কুয়েত, ক্যানবেরা, ইয়াঙ্গুণ ও লন্ডনে বাংলাদেশ মিশনসমূহে দায়িত্ব পালন করেছেন।