২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনার মেয়রকে হত্যার হুমকি দিয়ে হরকাতুল জেহাদের চিঠি

খুলনা সিটি করপোরেশনের মেয়র ও জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তৈয়বুর রহমান এবং নগর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মঞ্জুকে চিঠি দিয়ে হত্যার হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন হরকাতুল জেহাদ।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2005, 05:35 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

চিঠির সাথে তারা কাফনের কাপড় হিসেবে এক টুকরো কাপড় পাঠিয়েছে।

পুলিশ জানায়, বুধবার সকালে নগরীর মিয়াপাড়া রোডে নজরুল ইসলাম মঞ্জুর বাড়ির কাছে বেগ মঞ্জিলের সামনে থেকে কাফনের কাপড় সংযুক্ত হাতে লেখা একটি চিঠি ও দুটি ভূয়া বোমা উদ্ধার করা হয়।

চিঠিতে বলা হয়, জনৈক পলাশ সিটি মেয়র শেখ তৈয়বুর রহমানকে ‘ঘায়েল’ এবং জনৈক আকরাম হোসেন বিএনপি সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মঞ্জুকে খতম করবে।

চিঠিটি অদক্ষ হাতে লেখা।

চিঠির উপরের অংশে ‘হরকাতুল জেহাদ, খুলনা জেলা শাখা’ লেখা ছিল। চিঠিটির একাধিক জায়গায় আরবীতে আল্লাহু আকবর লেখা ছিল।

চিঠি ও বোমা সম্পার্কে জানতে চাওয়া হলে সহকারি পুলিশ কমিশনার মোহাম্মদ হাসান বারী নূর বিডিনিউজকে বলেন, আতঙ্ক সৃষ্টির জন্য এ কাজ করা হয়েছে। তবে পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।