যশোরের চৌগাছা সীমান্তে বিডিআর-বিএসএফ পতাকা বৈঠক
যশোরের চৌগাছা উপজেলার আন্দুলিয়া সীমান্তে বুধবার সকালে বিডিআর ও বিএসএফ-এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে বিএসএফ সীমান্তের ১৫০ কিলোমিটারের মধ্যে কোনও স্থাপনা নির্মাণ করবে না বলে জানিয়েছে।
বিডিআর সূত্র জানায়, মঙ্গলবার সকালে আন্দুলিয়া সীমান্তের ওপারে ভারতের মামা-ভাগ্নে ক্যাম্পের কাছে সীমান্তরেখার মাত্র ৫০ মিটারের মধ্যে বিএসএফ সদস্যরা একটি অস্থায়ী ক্যাম্প নির্মাণের প্রস্তুতি নেয় এবং বিভিন্ন সরঞ্জাম এনে জড়ো করে। এসময় বিডিআর-এর পক্ষ থেকে এর কড়া প্রতিবাদ জানানো হয়।
ওইদিনই দু’পক্ষের ফ্লাগ মিটিং-এর জন্য বুধবার তারিখ নির্ধারণ করে বিডিআর-এর পক্ষ থেকে বিএসএফকে একটি চিঠি দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে ৪৫/৫ পিলারের কাছে উভয় পক্ষের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সীমান্তের ১৫০ কিলোমিটারের মধ্যে কোনও স্থাপনা নির্মাণ করা হবে না বলে বিডিআর-এর পক্ষ থেকে বলা হয়।
