ছাগলনাইয়ায় অ্যাম্বুলেন্স চাপায় রিকশাচালক নিহত
ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার পাঠাননগরে অ্যাম্বুলেন্সের চাকায় পিষ্ট হয়ে রিকশাচালক আবুল কালাম (৪৮) মারা গেছে। এসময় ২ যাত্রী আহত হয়।
পুলিশ জানায়, বুধবার ভোরে উপজেলার পাঠাননগরে সার্জিক্যাল কেয়ার ক্লিনিকের দ্রুতগামী অ্যাম্বুলেন্স রিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই রিকশাচালক আবুল কালাম মারা যায়। নিহতের বাড়ি ছাগলনাইয়ার মাটিয়াগোদা গ্রামে। তার পিতার নাম আব্দুর রহমান।
