৫০ বাংলাদেশীকে ফেরত পাঠিয়েছে পাকিস্তান
পাকিস্তান ৫০ জন বাংলাদেশীকে ফেরত পাঠিয়েছে। মঙ্গলবার রাতে বিজি ০৩ ফ্লাইটযোগে তারা ঢাকায় পৌঁছে।
জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন সূত্র বিডিনিউজকে জানায়, গত ২০/৩০ বছর আগে এদের অনেকে পাকিস্তান গিয়ে সেখানেই বসবাস করে আসছিলো। অনেকের জন্মও হয়েছে পাকিস্তানে। বাংলাদেশের পাসপোর্টও রয়েছে বেশ ক’জনের।
সূত্র জানায়, আগতরা নিজ নিজ ঠিকানায় চলে গেছে। তবে ইমিগ্রেশন তাদের পূর্ণাঙ্গ নাম, ঠিকানা রেখে দিয়েছে।
