২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাইক্ষ্যংছড়িতে যুদ্ধাবস্থা

নাইক্ষ্যংছড়ি থেকে ২ সেপ্টেম্বর বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের পর জারুলিয়াছড়ি পাহাড়ে দু’হাজার এলাকাজুড়ে লাল পতাকা উড়িয়ে দিয়ে সশস্ত্র বিডিআর সদস্যরা সেখানে পাহারা দিচ্ছে। তারা ওই এলাকার আশপাশে সামরিক-বেসামরিক কাউকেই যেতে দিচ্ছে না।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2005, 10:10 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

বিডিআর কর্মকর্তারা জানায়, এখানে ইনসার্জেন্সি চলছে, যুদ্ধাবস্থা বিরাজ করছে। উপরওয়ালাদের লিখিত নির্দেশ ছাড়া কাউকেই যেতে দেওয়া হবে না। তবে এ ব্যাপারে তারা কোনও ব্যাখ্যা দিতে রাজি হচ্ছে না।

স্থানীয় বাসিন্দারা জানান, ওই পাহাড়ে আরও বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ মজুদ রয়েছে। এসমস্ত অস্ত্র যেন কেউ নিয়ে যেতে না পারে, সেজন্যে রেড অ্যালার্ট দিয়ে খোঁড়াখুঁড়ি চলছে।