২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তে কাঁটা তারের পরিবর্তে কাঁটাওয়ালা বাঁশের বেড়া দিতে যাচ্ছে ভারত

ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটা তারের বেড়ার পরিবর্তে এবার বাঁশের বেড়া দেওয়ার কাজ শুরু করতে যাচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2005, 10:04 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

এতে বিশেষ প্রজাতির কাঁটাওয়ালা বাঁশ ব্যবহার করা হবে। ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পরামর্শে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছরেই সীমান্তে কাঁটা বাঁশ রোপন করা হবে। তিনটি সারিতে এ বাঁশ লাগানো হবে। এ প্রজাতির বাঁশ লম্বা ও তীক্ষè। আসাম ও পাশ্ববর্তী রাজ্যগুলোতে এ বাঁশ পাওয়া যায়। তিন সারিতে এ বাঁশের বেড়া দেওয়া হলে অতিক্রম করা দুর্ভেদ্য হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

কাটাতারের বেড়ার তুলনায় বাঁশের বেড়া স্থাপনের খরচ খুব কম এবং কার্যকর। প্রতি কিলো মিটার বেড়া দিতে খরচ হবে ৭৫ হাজার টাকা। কার্যকারিতা ও খরচ কমের কারণে ভারত সরকার দ্রুত বাঁেশর বেড়া দিতে চাচ্ছে।

প্রাথমিক পর্যায়ে সীমান্তে ৩ মিটার অন্তর অন্তর কাটা বাঁশ গালানো হবে। ৪ বছরের মধ্যে প্রত্যেকটি গাছ বেড়ে প্রায় ৪০ ফুট হবে এবং আশে-পাশে আরও ১৫ টি গাছ জন্মাবে। কয়েক বছর পর এটি আরও ভয়ংকর রূপ নেবে। তখন কাটা বাঁশ ডিঙ্গানো অসম্ভব ব্যাপর হবে।