২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় আদালতের রায় অমান্য করায় স্বরাষ্ট সচিব, আইজি প্রিজনসহ ৩ জনকে শোকজ

বগুড়ার প্রশাসনিক ট্রাইব্যুনালে দায়ের করা একটি মামলার রায় ও আদেশ অমান্য করায় স্বরাষ্ট্র সচিব, আইজি প্রিজন এবং রাজশাহী রেঞ্জের উপ-কারা পরিদর্শককে কারণ দর্শাতে বলা হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2005, 10:02 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

তাদের কেন সিভিল জেলে আটক রাখা হবেনা, আদালত ৫ অক্টোবরের মধ্যে তার কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।

পাবনা জেলা কারাগারের কারারক্ষী সৈয়দ আলীর দায়ের করা একটি রায় বাস্তবায়ন মামলায় প্রার্থনাকারীর আবেদনের শুনানি শেষে প্রশাসনিক ট্রাইব্যুনালের সদস্য লায়লা সালমা ওই নির্দেশ দেন।

আদালত সূত্র জানায়, ১৯৯৯ সালে কর্তৃপক্ষের এক নির্দেশে কারারক্ষী সৈয়দ আলীর পাঁচটি বার্ষিক ইনক্রিমেন্ট স্থায়ীভাবে বন্ধ করা হয়। এ নির্দেশকে চ্যালেঞ্জ করে সৈয়দ আলী বগুড়া প্রশাসনিক ট্রাইব্যুনাল আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত বেতন বৃদ্ধি বন্ধের আদেশ বাতিল এবং এ পর্যন্ত বন্ধ রাখা বর্ধিত বেতনও দেয়ার নির্দেশ দেন। কিন্তু কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনও পদক্ষেপ না নেয়ায় আদালতের এ রায় বা¯তবায়নের জন্যে সৈয়দ আলী আদালতে প্রার্থনা করেন।