২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ায় কোটি টাকা মূল্যের মোবাইল সেট ও ব্যাটারি আটক

জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে কাস্টমস কর্তৃপক্ষ মঙ্গলবার প্রায় এক কোটি টাকা মূল্যের মোবাইল ফোন সেট ও ব্যাটারির একটি অবৈধ চালান আটক করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2005, 09:24 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

চোরাচালানের অভিযোগে এক বিমানযাত্রীকেও গ্রেফতার করেছে তারা। মোশাররফ হোসেন নামে আটককৃত ব্যক্তির বাড়ি ফরিদপুর জেলায়।

কাস্টম কর্তৃপক্ষ জানায়, তিনটি ব্যাগভর্তি মোট ১৬৩৪ টি মোবাইল সেট ও ১২৫০টি ব্যাটারি আটক করা হয়েছে।

গালফ এয়ার যোগে দুবাই থেকে মোশাররফ হোসেন সকাল সাড়ে সাতটায় বিমানবন্দরে পৌঁছে। কিভাবে সে গ্রিণ চ্যানেল পাড় হয়ে এলো সেব্যাপারে কর্তৃপক্ষ এখনো নিশ্চিত হতে পারেনি। এ বিষয়ে বিমানবন্দরের কয়েকজন নিরাপত্তা রক্ষীর জিজ্ঞাসাবাদ চলছে বলে কাস্টমস সূত্র জানায়।

পুলিশ জানায়, মোশাররফ গত দেড় বছরে ২৫ বার হংকংসহ বিভিন্ন দেশে ভ্রমণ করেছে। এসকল ভ্রমনই চোরাচালানীর সাথে সম্পৃক্ত ছিলো বলে পুলিশ ধারণা করছে।