২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

পরিবহন ধর্মঘটের কারণে ভাড়া করা মটর সাইকেলে অফিসে যাওয়ার পথে মঙ্গলবার দুর্ঘটনার শিকার হয়ে যশোরে প্রাণ হারিয়েছেন নূরজাহান বেগম (৩৫)।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2005, 08:51 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

তিনি পানি উন্নয়ন বোর্ড যশোর কার্যালয়ে কর্মরত ছিলেন।

নড়াইল থেকে যশোরে আসার পথে হামিদপুরে মটর সাইকেল থেকে পড়ে গিয়ে তিনি মারত্মক আহত হন। মুমূর্ষু অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তির পর তিনি মারা যান।