২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুধবার ইউএনডিপি’র বিশ্ব মানব উন্নয়ন প্রতিবেদন প্রকাশিত হবে

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)’র ‘ইন্টারন্যাশনাল কোঅপারেশন এট এ ক্রস রোড়স: এইড, ট্রেড অ্যান্ড সিকিউরিটি ইন এন ইউনিক ওয়ার্ল্ড’ শীর্ষক ২০০৫ সালের মানব উন্নয়ন প্রতিবেদন বুধবার সার বিশ্বজুড়ে প্রকাশ করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2005, 06:24 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

এটি হতে যাচ্ছে ইউএনডিপি’র ১৫ তম মানব উন্নয়ন প্রতিবেদন যা গোটা বিশ্বের মানব উন্নয়নের বর্তমান অবস্থাকে কেন্দ্র করে রচিত। একই সাথে সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে যেসব উন্নতি সাধিত হয়েছে তার ওপর আলোকপাত করা হবে এবারের প্রতিবেদনে।

বুধবার নিইয়ইর্কে বিশ্বব্যাপী এ প্রতিবেদন প্রকাশনার নেতৃত্ব দিবেন ইউএনডিপি অ্যাডমিনিস্টেটর কেমাল ডারভিস।

এর অংশ হিসেবে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ঢাকা কার্যালয় বুধবার আইডিবি ভবনের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।

ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি মি. ল্যারি মারামিস, পরিকল্পনা কমিশনের সদস্য ড. কাজী মেসবাহউদ্দিন আহমেদ এবং ইউএনডিপি বাংলাদেশ সহকারী আবাসিক প্রতিনিধি মিস ক্যারেন ডান সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন।

পরিসংখ্যান ভিত্তিক গবেষণার মাধ্যমে রচিত এ রিপোর্টে বিভিন্ন দেশের মানব উন্নয়নে ব্যর্থতা ও অঙ্গীকার পূরণ না করার ওপর আলোকপাত করা হয়েছে। এছাড়াও এ বছরের রিপোর্টে আর্ন্তজাতিক সহযোগিতার তিনটি সম্পূরক বিষয়-বৈদেশিক সহায্য, বাণিজ্য এবং নিরাপত্তা’র ওপর জোর দেওয়া হয়েছে।

অন্যান্য বারেরমতো এবারের রিপোর্টেও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘২০০৫ সালের মানব উন্নয়ন সূচক’ অন্তভূক্ত করা হয়েছে, যা বিভিন্ন দেশের মানুষের জীবনযাত্রার মানকে তুলে ধরা হবে।