ইন্দোনেশিয়ায় বিমান দুর্ঘটনায় প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান ইন্দোনেশিয়ার মেদানে ভয়াবহ বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ড. এইচ সুসিলো বামবাং ইয়োধোনোর কাছে প্রেরিত এক শোকবার্তায় মঙ্গলবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেন, ইন্দোনেশিয়ার মেদান শহরে বিমান বিধ্বস্ত হয়ে ব্যাপক প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত।
প্রধানমন্ত্রী আরও বলেন, আমি সরকার, দেশের জনগণ ও নিজের পক্ষ থেকে নিহতদের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ড. এন হাসান বীরাজুদার কাছে পাঠানো অন্য এক শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান বলেন, বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাভিভূত।
