চাঁপাইনবাবগঞ্জে সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘট পালিত হচ্ছে
চাঁপাইনবাবগঞ্জের মালিকানাধীন ঢাকাগামী দুইটি যাত্রীবাহী কোচ ও ২০টি পণ্যবাহী ট্রাক আটক করাসহ শ্রমিকদের মারধরের প্রতিবাদে বাস মালিক সমিতি, ট্রাক মালিক গ্রুপ ও মটর শ্রমিক ইউনিয়নের ডাকে মঙ্গলবার সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘট পালিত হচ্ছে।
জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আয়উব আলী বিডিনিউজকে জানান, রোববার রাতে নাটোরে এনপি এলিগ্যান্সের লোকজন কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ জেলার মলিকানাধীন মিন্টু এন্টারপ্রাইজের কোচ ও অন্যান্য মালিকানাধীন ২০টি ট্রাক আটক এবং লোকজনকে মারধর এবং টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে এ ধর্মঘট ডাকা হয়।
