২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ২ দল গ্রামবাসীর সংঘর্ষে শতাধিক আহত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সোমবার পূর্ব শত্রুতার জের ধরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে শতাধিক লোক আহত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2005, 08:18 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

আহতদের মধ্যে ৫৮ জনকে নবীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষ্যদর্শীরা জানায়, জমি কেনা বেচা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে বিদ্যাকুট ইউনিয়নের ভৈরবনগর গ্রামের মন মিয়া ও সাব মিয়ার সমর্থকদের মধ্যে কয়েক দফা মুখোমুখি সংঘর্ষ হয়। উভয় পক্ষের প্রায় সাত শতাধিক লোক ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত হয়। ঘটনার খবর পেয়ে থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এলাকায় উত্তেজনা বিরাজ করছে। গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।