২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্ক সম্মেলন উপলক্ষে জিয়ায় এখন থেকেই কড়া নিরাপত্তা ব্যবস্থা

আসন্ন সার্ক সম্মেলন উপলক্ষে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিভিল এভিয়েশন) জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে নিরাপত্তা জোরদার করতে বিমান বন্দর এলাকায় গাড়ি পার্কিংসহ দর্শনাথী প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2005, 08:16 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

কর্তৃপক্ষ বিমান বন্দরের আশপাশে একাধিক চেকপোস্ট এবং ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর উদ্যোগ নিয়েছে।

সূত্র জানায়, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ নিরাপত্তায় নিয়োজিতদের সার্বক্ষণিক মনিটরিংয়ের জন্যে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার সমন্বয়ে একাধিক টিম গঠন করেছে।

নভেম্বরে বাংলাদেশে অনুষ্ঠেয় ১৩ তম সার্ক সম্মেলন উপলক্ষে জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর এলাকায় আগত অতিথিদের সার্বিক নিরাপত্তার জন্যে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এখন থেকেই ওই কার্যক্রম গ্রহণ করেছে।