২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১৫

গাজীপুর সদরে সোমবার পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও পনেরজন আহত হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2005, 07:05 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর সাড়ে ১২ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনায় ফ্লাইওভারের উত্তরপার্শ্বে কাপাসিয়া থেকে ঢাকাগামী ভাওয়াল পরিবহনের একটি মিনিবাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসের কমপক্ষে পনের যাত্রী আহত হয়। আহতদের গাজীপুর সদর হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় পরিবহন ব্যবসায়ী আব্দুল বাতেন (৩৮) নিহত হন। তার বাড়ি কাপাসিয়ার চাঁদপুর ইউনিয়নের ডেফুলিয়া গ্রামে।

এদিকে দুপুরে ঢাকা-টঙ্গাইল মহাসড়কের নাওজোড়ে বনশ্রী পরিবহনের একটি দ্রুতগামী বাস রিক্সাকে চাপা দিলে ঘটনাস্থলে অজ্ঞাত (২০) রিক্সাচালক নিহত হয়।