২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: ৭ ও ৮ সেপ্টেম্বর দেশব্যাপী পরিবহন ধর্মঘট আহ্বান

জ্বালানি তেলের অস্বভাবিক মূল্যবৃদ্ধি এবং পূর্ব ঘোষিত ১০ দফা দাবিতে ৭ ও ৮ সেপ্টেম্বর দেশব্যাপী পরিবহন ধর্মঘট ডেকেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2005, 02:36 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

সোমবার যশোরে সংগঠনের কার্যালয়ে এক জরুরী সভায় বলা হয়, পরিবহন ব্যাবসায় বিরাজমান সমস্যা সমাধানে চরম অবহেলা এবং সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের শিথিল মনোভাবের জন্য গত ২৫ আগস্ট সরকারকে ১০ দফা পূরণের আহ্বান জানানো হয়। কিন্তু সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ না করে বরং অস্বাভাবিক হারে বাড়িয়ে দেওয়া হয়েছে জ্বালানি তেলের মূল্য।

আব্দুর রশিদ খানের সভাপতিত্বে সভায় খুলনা ও বরিশাল বিভাগের আওতাভুক্ত ১৬টি ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ জানান, আগামী ৮ সেপ্টেম্বরের মধ্যে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং পরিবহণের ভাড়া প্রসঙ্গে কোন ঘোষণা দেওয়া না হলে সেদিন বিকেলেই নতুন কর্মসূচি দেওয়া হবে।

নেতৃবৃন্দ জানান, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ছাড়াও অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে বিআরটিসি বাসের অবৈধ চলাচল বন্ধ, নসিমন-করিমন টেম্পুসহ অন্যান্য বাহনের অবৈধ চলাচল বন্ধ, রিকুইজিশনের ভাড়া পরিশোধ, জরিমানা মওকুফ এবং ব্রিজ টোল ও ফেরিভাড়া কমানো ইত্যাদি।