বরিশালে সোমবার থেকে ৪৮ ঘঢ়ন্টার পরিবহন ধর্মঘট
বরিশাল বিভাগীয় বাস মালিক সমিতি সোমবার সকাল ৬ টা থেকে ৪৮ ঘন্টার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে।
বরিশাল, পটুয়াখালী. পিরোজপুর. ঝালকাঠী, বরগুনা এবং ভোলা জেলার বাস মালিক সমিতির নেতৃবৃন্দ এই ধর্মঘটের প্রতি তাদের একাত্মতা ঘোষণা করেছেন।
বরিশালের বিভিন্ন রুটে বিআরটিসি’র অবৈধ বাস চলাচল বন্ধ, যানবাহনের কর, ফিটনেস, রোড পারমিটের জরিমানা মওকুফ, দুর পাল্লার বাসে লোকাল যাত্রী বহন, অবৈধ কাউন্টার নির্মাণ সেতু ও ফেরির টোল হ্রাসসহ ১০ দফা দাবিতে বাস মালিক সমিতি এ ধর্মঘটের ডাক দিয়েছে। ধর্মঘটকালে দক্ষিণাঞ্চলের সাথে সড়ক পথে সারা বাংলাদেশের যাত্রীবাহী বাস, ট্রাক আগামীকাল সকাল থেকে ৪৮ ঘন্টা বন্ধ থাকবে।
এ ব্যাপারে বরিশাল বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর বিডিনিউজকে জানান, ধর্মঘটের সাথে অন্য পাঁচ জেলার নেতৃবৃন্দ একাত্মতা ঘোষণা করেছে।
অন্যদিকে, পটুয়াখালী মিনিবাস সমিতির সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন জানান, সোমবার অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী বাস চলাচল করবে। অভ্যন্তরীণ রুটে বাস চলবে কিনা তা নিয়ে আন্তজেলার বাস ও মিনিবাস মালিক সমিতি সিদ্ধান্তহীনতায় ভুগছেন।
