খুলনায় দুলাভাইয়ের পিটুনিতে শ্যালক নিহত
খুলনার রূপসা উপজেলার আইচগতি গ্রামে দুলাভাইয়ের পিটুনিতে শ্যালক রুবেল (১৭) নিহত হয়েছে।
রোববার সকালে এ ঘটনা ঘটে।
নিহতের পিতা খোকন মিয়া জানান, সকাল আটটার দিকে তার পুত্র রুবেলকে একই বাড়িতে বসবাসরত ভগ্নিপতি মারুফ বেদম প্রহার করে। এক পর্যায়ে রুবেল অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তাকে উদ্ধার করে দ্রুত খুলনা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর ঘাতক ভগ্নিপতি মারুফ পলাতক রয়েছে। এ ব্যাপারে রূপসা থানায় মামলা দায়ের করা হয়েছে।
