২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এডিবির জনবল কাঠামো যাচাই বাছাই করছে দুর্নীতি দমন কমিশন

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) দেওয়া জনবল কাঠামো (অর্গানোগ্রাম) যাচাই বাছাই করছে স্বাধীন দুর্নীতি দমন কমিশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2005, 06:49 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান সুলতান হোসেন খানের সভাপতিত্বে রোববার তার অফিস কক্ষে এডিবির খসড়া অর্গনোগ্রাম নিয়ে আলোচনা হয়েছে। ঘন্টাব্যাপী বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়।

এসময় কমিশনের অন্য দুই কমিশনার প্রফেসর এম মনিরুজ্জামান মিঞা ও মনির উদ্দিন আহমদ এবং কমিশন সচিব মুহামদ আতাউর রহমান উপস্থিত ছিলেন।

কমিশন সূত্রে জানা যায়, এডিবির দেওয়া অর্গনোগ্রামে দু’দফায় ১ হাজার ৮৮ জন কর্মী নিয়োগের সুপারিশ করা হয়েছে।

এদিকে কমিশনের নিজস্ব অর্গানোগ্রামে ১৩শ’ ৭৪ জন কর্মী রাখার সুপারিশ করা হয়েছে সরকারের সংশ্লিস্ট বিভাগকে।

অর্গানোগ্রাম কী হবে, এ ব্যাপারে কমিশন চেয়ারম্যান সুলতান হোসেন খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজকে বলেন, কমিশনের নীতির সাথে সঙ্গতি রেখে অর্গনোগ্রাম হওয়া উচিত এবং আমি বিশ্বাস করি, সেভাবেই হবে।

কমিশনের একাধিক সূত্র জানায়, কমিশনকে শক্তিশালী করতে কয়েক হাজার কর্মকর্তাকে নিয়োগ দেওয়া উচিত।

দাপ্তরিক সূত্রে জানা যায়, আগামী দুএকদিনের মধ্যে কমিশনের আরও একটি বৈঠক হবে এবং ওই বৈঠকেই অর্গানোগ্রাম চূড়ান্ত হতে পারে।