২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আটকে পড়া পাকিস্তানিদের দেশে ফেরার বিষয়টি পাকিস্তান সরকারের কারণেই ঝুলে রয়েছে: এসপিজিআরসি নেতৃবৃন্দ

বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানিদের দেশে ফেরা নিয়ে পাকিস্তানের সরকারসমূহের রাজনীতিকীকরণ মনোভাবের কারণে বিষয়টি বছরের পর বছর ঝুলে রয়েছে। রোববার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আটকে পড়া পাকিস্তানিদের সংগঠন স্ট্রান্ডেড পাকিস্তানিস জেনারেল রিপাট্রিয়েশন কমিটি (এসপিজিআরসি) নেতারা এ অভিযোগ করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2005, 05:48 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

এসপিজিআরসি বাংলাদেশের সভাপতি আব্দুল জব্বার খান বলেন, জুলফিকার আলী ভূট্টো থেকে পারভেজ মোশারফ পর্যন্ত সকলেই আমাদের ফিরিয়ে নেবার ব্যাপারে প্রতিশ্র“তি দিয়েছিলেন। কিন্তু তারা প্রত্যেকে নিজেদের অভ্যন্তরীণ রাজনীতিতে বশ্যতা শিকার করে প্রতিশ্র“তি ভঙ্গ করেছেন।

এসপিজিআরসি নেতৃবৃন্দ অভিযোগ করেন, গত ৩৫ বছরে বিভিন্ন সময় পকিস্তান সরকার এখানকার অটকেপড়া তিন লাখ পাকিস্তানিদের ভাগ্য নিয়ে প্রতারণা করেছে।

পাকিস্তান সরকার বিভিন্ন অনুষ্ঠানিকতার মাধ্যমে বাংলাদেশ সরকারের সাথে বেশ কয়েকটি চুক্তি করলেও এ সমস্যা সমাধানে বাস্তবসম্মত কোন উদ্যেগ গ্রাহণ করেনি।

নেতৃবর্গ সাংবাদিকদের আরও জানান, এসপিজিআরসি একটি ত্রিপক্ষীয় বৈঠকের জন্য ১৯৯৭ সাল থেকে দাবি জানিয়ে আসছে। এসপিজিআরসিকে সাথে নিয়ে বাংলাদেশ ও পাকিস্তান সরকার পারস্পরিক সমঝোতা ও সহযোগিতার ভিত্তিতে আন্তরিক পরিবেশে আলোচনার টেবিলে বসলে এ সমস্যার সমাধান সম্ভব হবে।

জব্বার খান বলেন, কিন্তু ৮ বছরেও ত্রিপক্ষীয় বৈঠক সম্ভব হয়নি, যদিও এখন পর্যন্ত উভয় দেশ এই বিষয়ে সম্মত রয়েছে।

বিশ্বের দৃষ্টি আকর্ষণ এবং দাবি আদায়ের লক্ষ্যে এসপিজিআরসি সংবাদ সম্মেলনে পাঁচ দফা দাবি তুলে ধরে। এ উপলক্ষ্যে তারা বৃহস্পতিবার সকাল ১১টায় হাইকোর্ট চত্তরে একটি মানব বন্ধন কর্মসূচি গ্রহণ করেছে।

এসপিজিআরসি’র দাবিগুলো হচ্ছে, আটকে পড়া পাকিস্তানিদের সকল ক্যাস্পে বিনামূল্যে সার্বক্ষণিক বিদ্যুৎ ও পানি সরবরাহ নিশ্চিত করা, তাদের ক্যাম্প থেকে সকল ধরণের উচ্ছেদ বন্ধ করা এবং জীবন যাবপনের মান বজায় রাখা, খালেদা জিয়ার পাকিস্তান সফর শেষে ১৯৯২ সালের ১২ আগস্টের ইস্যুকৃত যুক্ত ঘোষণার বাস্তবায়ণ এবং সমস্যার সমাধানে ত্রিপক্ষীয় বৈঠকের আয়োজন করা।

সংবাদ সম্মেলনের আগে এসপিজিআরসি নেতারা তাদের সংগঠনের নেতা আলহাজ্ব এম নাজিম খানের মৃত্যুতে শোক প্রকাশ করেন।