২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসিডের চিহ্ন খুঁজে পাওয়া যায়নি: স্বামী ও স্বামীর বন্ধুর জামিন

চিত্র নায়িকা প্রেমার দায়ের করা এসিড নিক্ষেপের মামলায় শনিবার জামিন পেয়েছেন অভিযুক্ত স্বামী টিটু ও স্বামীর বন্ধু নাসু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2005, 07:15 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

প্রেমা তার স্বামী, শ্বশুর এবং স্বামীর বন্ধুর বিরুদ্ধে এসিড নিক্ষেপের দায়ে এ মামলা দায়ের করেন।

ঢাকার এসিড অপরাধ দমন ট্রাইব্যুনালে শনিবার রাসায়নিক বিশেষজ্ঞের দাখিল করা প্রতিবেদনে বলা হয়, মামলার আলামত হিসেবে ব্যবহার করা প্রেমার ওড়না, কামিজ ও ব্লাউজের ছেড়া ও ছিদ্রযুক্ত অংশে এসিডের চিহ্ন খুঁজে পাওয়া যায়নি।

প্রেমার স্বামী ও স্বামীর বন্ধুর আইনজীবী ফরিদ হালদার সাংবাদিকদের বলেন, মামলাটি মিথ্যা, বানোয়াট ও সাজানো। পরবর্তী তারিখে তিনি আদালতে মামলা খারিজের আবেদন করবেন।

চিত্র নায়িকা প্রেমার দায়ের করা চাঞ্চল্যকর এ মামলায় গত ২৫ আগস্ট তার স্বামী জাকিরুল ইসলাম টিটু ও স্বামীর বন্ধু ফেরদৌস হাসান নাসু আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক মো. রফিকুল ইসলাম তাদের আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়ে দেন এবং রাসায়নিক প্রতিবেদনসহ ৩ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন। শনিবার শুনানির পর বিচারক টিটু ও নাসুর জামিন মঞ্জুর করেছেন।